Background

Background

Lights of BANGLADESH

  • image1
  • image2
  • image3
  • image4
  • image2
  • image1
  • image4
  • image3
মোবারক হোসেনকে এখন আর কেউ ‘পাগল’ বলে না। তাঁর চকলেট পাঠশালাটি নিয়েও মানুষের আগ্রহ বেড়েছে। বহু দূরের মানুষজনও আসে চকলেট পাঠশালার গল্পটি জানতে। মোবারক হোসেন এখন সবার প্রিয় চকলেট স্যার। যাঁকে পরিচিতজনেরা চেনেন ‘হূদয়’ নামেই। হূদয় জন্মেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের কান্দিগ্রামে। এই গ্রামের হাজার দুই লোকজন অধিকাংশই নিজের নাম লিখতে পারে না। হূদয় গ্রামের মানুষকে আলোর পথ দেখানোর দায়িত্ব নেন। সেই স্বপ্নযাত্রা শুরু হয় সাত বছর আগে। বাড়ি বাড়ি ঘুরে ২৫ জন শিশুকে নিয়ে নিজ বাড়ির গাছতলায় চট বিছিয়ে শুরু হয় তাঁর অক্ষরবিদ্যার কার্যক্রম। চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পরীক্ষা—সবই হয় আর সব বিদ্যালয়ের মতোই। তবে পার্থক্য, শিক্ষক একজন, বিদ্যালয়ের ভবন নেই এবং সবচেয়ে বড় পার্থক্য, তিনি তাঁর কাজের জন্য আর্থিক বিনিময় গ্রহণ করেন না।

শুরুতে শিক্ষার্থী কম থাকলেও হূদয়ের একটি বিশেষ উদ্যোগ বড় সুফল নিয়ে আসে। সপ্তাহে এক দিন তিনি শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেন। এখন তাঁর পাঠশালার শিক্ষার্থী ১০০ ছাড়িয়েছে। আর এই উদ্যোগের মাধ্যমে তিনি প্রিয় শিক্ষার্থী আর গ্রামবাসীর কাছে হয়ে উঠেছেন ‘চকলেট স্যার’।  ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় ‘হূদয়ের চকলেট পাঠশালা’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশের পর পাঠশালাটি নিয়ে দেশ-বিদেশের মানুষের আগ্রহ বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিদল এসে পাঠশালাটি দেখে যায়। বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা ই-মেইল ও চিঠির মাধ্যমে হূদয়কে অভিনন্দন জানান। স্থানীয় শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে হূদয়কে নানাভাবে সম্মানিত করা হয়। সেই সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করে হূদয়ের চকলেট পাঠশালায়। ফলে, পাঠশালাটির অবকাঠামোয় আসে পরিবর্তন। গাছতলা থেকে শিক্ষার্থীরা উঠে আসে ছাপরাঘরে।
 
২০ মার্চ সরেজমিন পাঠশালায় গিয়ে দেখা যায়, ছাপরাঘরটির চট বিছানো মেঝেতে শিক্ষার্থীদের বসিয়ে হূদয় যথারীতি আপন মনে পড়াচ্ছিলেন, ‘অ-তে অজগর, আ-তে আম...’। তাল ও ছন্দে শিশুরা স্যারকে অনুসরণ করে শেখার চেষ্টা করছে। এই পাঠশালায় কতটা ভালো পাঠদান হয়, তার প্রমাণ দিল শিক্ষার্থীরা নিজেই। হিরামনি নামের ছোট্ট মেয়েটি এক বারে এক থেকে পঞ্চাশ পর্যন্ত নির্ভুল গণনা করল। ছোট্ট ফাহিম শোনাল এ, বি, সি, ডি। পাঠদানের পাশাপাশি স্বল্প পরিসরে বিনোদন ও সাংস্কৃতিক চর্চাও হয় এখানে। অক্ষরবিদ্যা বিলিয়ে হূদয় কোনো পারিশ্রমিক পান না; বরং মাস শেষে তাঁকে অন্তত ৭০০ থেকে ৮০০ টাকার জোগাড় রাখতে হয়। আয়ের উৎস হিসাবে বেছে নিয়েছেন প্রাইভেট পড়ানোর কাজ। বেশি অর্থসংকটে পড়লে এখনো কিছুদিনের জন্য জুতার শ্রমিকের খাতায় নাম লেখাতে হয় তাঁকে।

পাঠশালায় সরকারি ছুটি ও অসুস্থতাজনিত সমস্যা ছাড়া সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয়। অক্ষরজ্ঞান দেওয়ার পর হূদয় তাঁর দায়িত্ব থেকে সরে আসেন না। পরে অভিভাবকদের বুঝিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান শিশুদের। হূদয়ের দেওয়া হিসাবমতে, সাত বছরে তাঁর পাঠশালার পাঠ শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী। হূদয়ের মা নাহুদা খাতুন বলেন, ‘পাঠশালা শুরুর দিকে গ্রামের মানুষ হূদয়কে ‘‘পাগল’’ বলত। এখন আর আমার ছেলেকে কেউ পাগল বলে না। উল্টো সম্মান করে।’

 
সাইফুল হক মোল্লা ও সুমন মোল্লা কিশোরগঞ্জ
তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ। 
মূল রচনা: হুইলচেয়ারকে সঙ্গী করে ঘুরেছেন বিশ্বের ১৯টি দেশ। বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন প্রতিবন্ধীদের জন্য তহবিল গঠনের প্রস্তাব। পড়ুন নাটোরের প্রতিবন্ধী যুবক মো. মহরম আলীর বাধা পেরোনোর অসামান্য গল্প। 

তখন সবে দেড় বছর বয়স তার। একটু-আধটু কথা বলা শুরু করেছে মাত্র। হাঁটি-হাঁটি পা-পা করে হাঁটতেও শিখেছে খানিকটা। এটুকু বয়সেই তাকে নামতে হলো নিজেকে সচল রাখার যুদ্ধে। পোলিও নামের কঠিন ব্যাধি থাবা মারল মহরম আলী নামের এই ছোট্ট শিশুর জীবনে। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো পোলিওর সঙ্গে যোগ হয়
হাতুড়ে কবিরাজের চিকিৎসা। ফলাফল, সে যাত্রায় পুরোপুরি পঙ্গুত্ব বরণ করে নিতে হয় নায়ক মহরম আলীকে। প্রশ্ন জাগতেই পারে, যে ছেলে গত ২৬ বছর হুইলচেয়ার ছাড়া চলতে পারে না, যে ছেলের জগৎ ছিল নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, সে আবার নায়ক হয় কী করে! হ্যাঁ, মহরম আলী সত্যিকারের অর্থেই ব্যতিক্রমী এক নায়ক।
হুইলচেয়ারকে সঙ্গী করেই তিনি পৌঁছে গেছেন বিশ্বের ১৯টি দেশে। পাড়ি দিয়েছেন তিনটি মহাদেশ। নাড়া দিয়েছেন বিশ্বনেতাদের। মনে হচ্ছে অসম্ভব? এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন নাটোরের প্রতিবন্ধী যুবক মো. মহরম আলী।

 
শুরুর গল্প
২০১০ সাল। শারীরিক প্রতিবন্ধী মহরম আলী তখন সিআরপিতে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) কর্মরত। ওই সময় একটা ঘটনা তাঁর মনে দাগ কাটে। মেক্সিকোর কানকুনে জলবায়ু সম্মেলন হচ্ছে। জলবায়ু নিয়ে বিশ্বনেতাদের আগাম চিন্তাভাবনা চমকিত করে তাঁকে। চাইলে প্রতিবন্ধীদের জন্যও এ রকম সম্মেলন বা তহবিল গঠন করা সম্ভব বলে মনে হতে থাকে তাঁর।
‘পৃথিবীতে এত এত প্রতিবন্ধী মানুষ অথচ তাঁদের জন্য কেউ এভাবে ফান্ড গঠন করার চিন্তা করে না। অথচ চাইলেই কিন্তু প্রতিবন্ধীদের সহজেই কাজে লাগানো যায়। স্বাভাবিক মানুষের মতোই কর্মদক্ষ করা যায়! সে বিষয়টা খুব কম লোকই ভাবে’—বলছিলেন মহরম আলী। এই চিন্তা থেকেই উদ্যোগটা নেন তিনি। তাঁর উদ্যোগের নাম দেন ‘ওয়ার্ল্ড ডিজঅ্যাবিলিটি ফান্ড’। সহজ ভাষায়, সারা বিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য একটি কেন্দ্রীয় আন্তর্জাতিক তহবিল তৈরি করা। মহরম আলীর ভাষ্যমতে, বর্তমানে পৃথিবীতে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য জাতিসংঘসহ সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক ধরনের তহবিল রয়েছে। কিন্তু পৃথিবীর সব রাষ্ট্র বা সরকারের মিলিত (অল স্টেট ইনিশিয়েটিভ) কোনো কেন্দ্রীয় আন্তর্জাতিক তহবিল নেই। এই চিন্তা থেকেই তিনি সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্বপ্নের কথা বিশ্বনেতাদের জানানো প্রয়োজন মনে করেন তিনি।
কিন্তু একে তো উন্নয়নশীল দেশের প্রতিবন্ধী যুবক, তার ওপর পড়াশোনার দৌড়ও কম, তাই এমন চিন্তা আকাশকুসুমই মনে হচ্ছিল। পায়ের শক্তি কমে গেলে কী হবে, মহরমের মনের শক্তি যে তীব্র, সেটা বোঝা গেল অচিরেই। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি শুরু করেন তিনি। শুরুতে প্রতিবন্ধীদের নিয়ে বিশ্বের কোথায় কোন সংগঠন কাজ করে, তার একটি তালিকা তৈরি করলেন। তারপর নিজের পরিকল্পনার সঙ্গে মিলিয়ে দেখলেন। এমন চিন্তা কোনো সংগঠন বা দেশের নেই বললেই চলে। মহরম বলছিলেন, ‘শুরুতেই বুঝেছিলাম প্রতিবন্ধীদের নিয়ে আমার তহবিল গঠনের প্রস্তাবটি বিশ্বদরবারে পৌঁছে দিতে হলে ব্যতিক্রমী কিছু করতে হবে। তখনই বিশ্বভ্রমণের কথা মাথায় আসে।’ কিন্তু...!

শত বাধা পেরিয়ে...
‘ধরুন, আমি পরিকল্পনা ঠিক করলাম। তাই বলে সমস্যা কিন্তু পালিয়ে গেল না! আমার পুরো ভ্রমণের অর্থায়ন নিয়ে মহাসমস্যায় পড়ি। অনেক বড় বড় ব্যাংক-বিমা, সেবাদাতা ও আর্থিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে দিনের পর দিন গেছি। তারা সবাই আশ্বাস দিয়েছে কিন্তু সহায়তা করেনি। অবশেষে এগিয়ে আসে কিছু বেসরকারি সংস্থা, বিদেশি কিছু প্রতিষ্ঠান ও সংস্থা।’—বলছিলেন মহরম আলী। তবে তিনি আর্থিক বাধার চেয়ে বড় বিপাকে পড়েন ভিসা নিয়ে। নিজের চেষ্টায় সব সমস্যা বরাবরের মতোই উতরে যান মহরম। ‘আমার লক্ষ্য ছিল, যেকোনো মূল্যে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছাব। আমি সেই লক্ষ্যে এগিয়ে গেছি। ভ্রমণের সময় কখনো বাস, কখনো ট্রেন, কখনো জাহাজ ব্যবহার করেছি।’

 
শহীদ মিনার থেকে শুরু
২০১১ সালের ২৫ জুন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন মহরম আলী। প্রথমে বাসে করে তিনি যান ভারতের রাজধানী দিল্লিতে। সেখানে থাকতে হয় ৩৪ দিন। ভারত থেকে সংগ্রহ করেন আয়ারল্যান্ড, পোল্যান্ড, শেনজেন ও কাজাখস্তানের ভিসা। তারপর তিনি যান নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানে কাটান ছয় দিন। প্রয়োজনীয় অনুমতি সংগ্রহের পর তিনি যান কাজাখস্তান। তারপর পৌঁছান রাশিয়ার মস্কোয়। মস্কোয় ছিলেন ১৯ দিন। এর মধ্যে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ব্যাংক মস্কো, বাংলাদেশ প্রবাসী পরিষদ, অ্যাসোসিয়েশন অব ইউরোপিয়ান বিজনেস (এইবি) এবং আরও কিছু সংগঠনের সঙ্গে। তারপর তিনি ইউক্রেনিয়ান ট্রেনে করে যান ইউক্রেনের রাজধানী কিয়েভ। সেখানে বাংলাদেশি ছাত্রদের আমন্ত্রণে ভ্রমণ করেন অন্য দুটো বড় শহর। ১৫ দিন ইউক্রেনে কাটিয়ে ১ অক্টোবর ট্রেনে চেপে পোল্যান্ডে ঢোকেন। এক দিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে কাটিয়ে ওয়ারশ-বার্লিন এক্সপ্রেস ট্রেনে মহরম আলী জার্মানির রাজধানী বার্লিনে যান। সেখান থেকে যান ছোট্ট দেশ লিখটেনস্টেইনে। ৩৫ হাজার মানুষের ছোট্ট এই দেশে মহরম আলী কাটান ৪০ মিনিট। সেখান থেকে রেড বুল এনার্জি ড্রিংক কোম্পানির আমন্ত্রণে পৌঁছান অস্ট্রিয়ার বাণিজ্যিক রাজধানী সলসবুর্গে। কথা বলেন অস্ট্রিয়ান ন্যাশনাল হুইলচেয়ার বাস্কেটবল দল, রেড বুল অথোরিটি এবং রেড বুলের অঙ্গ-প্রতিষ্ঠান হাঙ্গার সেভেনের সদস্যদের সঙ্গে। তিনি আরও যান— সুইজারল্যান্ড ও ইতালিতে। এরই মধ্যে ২১ অক্টোবর জার্মানির প্রভাবশালী পত্রিকা স্পিগেল মহরম আলীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর সুবাদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণের আমন্ত্রণ আসতে থাকে তাঁর কাছে। জার্মানির ছোট্ট শহর হফে প্রতিবন্ধীদের একটি স্কুলের আমন্ত্রণে বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মহরম কথা বলেন, তাঁর ভ্রমণ অভিজ্ঞতা এবং ওয়ার্ল্ড ডিজঅ্যাবিলিটি ফান্ড নিয়ে। ১১ নভেম্বর মহরম আলী লন্ডনে পৌঁছান। তাঁকে লন্ডনে বরণ করে নেন তাঁর সাবেক সহকর্মী পাপ্পু লাল ও তাঁর সহপাঠীরা। ২৩ নভেম্বর এডিডি (অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট) বাংলাদেশের দেশীয় পরিচালক মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেন লন্ডনে। এডিডির আমন্ত্রণেই ২৯ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টে তিনি অংশ নেন একটি আন্তর্জাতিক আলোচনায়। যেখানে উপস্থিত ছিলেন লেবার পার্টির ডেভিড ব্লাংকেটসহ ব্রিটেনের আরও অনেক সংসদ সদস্য। ২০১২ সালের ১৩ জানুয়ারি তিনি নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে তাঁর ওয়ার্ল্ড ডিজঅ্যাবিলিটি ফান্ড ধারণাটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। তারপর দেশে ফেরেন ২৮ ফেব্রুয়ারি। তাঁর এই ভ্রমণের বিস্তারিত দেখা যাবে www.bezgraniz.ru ওয়েবসাইটে।

 
না, শুধু প্রতিবন্ধীদের সহায়তায় তাঁর প্রাণের দাবিটি জাতিসংঘ অবধি পৌঁছে দিয়েই থামেননি মহরম। প্রতিবন্ধীদের পাশে থাকতেই নাটোরে গড়ে তুলেছেন ‘ইউনাইটেড অ্যাকশন’ নামের একটি সংস্থা। তাঁর সঙ্গী ৩২ জন সদস্যকে নিয়ে কাজ করে যাচ্ছেন প্রতিবন্ধীদের জন্য। মহরম আলী বলছিলেন, ‘আমরা শুরুতে প্রতিবন্ধীদের পেশাদারি প্রশিক্ষণ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করার ওপর জোর দিচ্ছি। সামনে আমরা আরও বড় পরিসরে কাজ শুরু করব। শুরুতে উত্তরবঙ্গের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করব। তারপর সারা দেশ। এর মধ্যে যদি ওয়ার্ল্ড ডিজঅ্যাবিলিটি ফান্ডের ধারণা নিয়ে কাজ শুরু হয়, তাহলে তো খুব ভালো। যা-ই ঘটুক প্রতিবন্ধীদের নিয়েই আমি কাজ করে যেতে চাই।’



 মো. রুবেল 
তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ। 
 


তথ্যসূত্র : প্রথমআলো
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (২৯) মাত্র চার বছর আগেও পরিবার ও এলাকাবাসীর কাছে ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিলেন। হঠাৎ করে হেরোইনে আসক্ত বন্ধুর পাল্লায় পড়ে পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। একপর্যায়ে নজরুল হেরোইনের টাকার জন্য অপরাধজনক কাজে জড়িয়ে পড়েন। গত ৩০ জুন জগন্নাথপুর বাজারে একটি চুরির ঘটনায় পুলিশ নজরুলের সম্পৃক্ততার অভিযোগ পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। শুক্রবার রাতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। পরে তিনি মারা যান। 
নজরুলের বাবা ছরকুম উল্যা বলেন, ‘হেরোইন আমার ছেলেটিকে অকালে কেড়ে নিল। ছেলেটি নেশাগ্রস্ত হওয়ার আগে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করত। ২০০৯ সালে রঙের কাজ করতে গিয়ে নজরুল এক হেরোইনসেবীর সঙ্গে মিশে আসক্ত হয়ে পড়ে। অনেক বুঝিয়ে তাকে এ পথ থেকে ফেরাতে না পেরে আমরা তার আশা ছেড়ে দিই। শুক্রবার রাতে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে মোটরসাইকেলের শব্দ শুনে পুলিশ এসেছে মনে করে নজরুল দৌড় দিয়ে বাড়ির পাশের নদীতে ঝাঁপ দেয়। পরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।’ 

নজরুলের প্রতিবেশী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘নজরুল শান্ত স্বভাবের ছেলে ছিল। কিন্তু হেরোইনের নেশায় আসক্ত হয়ে শেষ পর্যন্ত সে মারা গেল। এ নেশা থেকে তরুণ সমাজকে রক্ষায় প্রশাসনের কঠোরতার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করা দরকার।’

 

 

 

  

 Date: 07-07-2013

Source: Doinik Prothom Alo


At least 24 people died across Egypt on Friday as Islamists opposed to the overthrow of President Mohamed Morsi took to the streets to vent their fury at what they say was a military coup. Fierce clashes in the Mediterranean city of Alexandria left 12 dead and 200 injured, while in Cairo, five people were killed as pro- and anti-Morsi protesters ran amok in central areas and armored personnel carriers rumbled among them to restore calm.
Five police officers were gunned down in separate incidents in the North Sinai town of El Arish, and while it was not clear whether the attacks were linked to Morsi’s ouster, hardline Islamists there have warned they would fight back. Tens of thousands of people marched across the country in what Morsi’s Muslim Brotherhood movement called a “Friday of Rage” to demonstrate against his overthrow and the army-backed interim government being set up to prepare for new elections.

A new prime minister could be named as early as Saturday. Egypt’s first freely elected president was toppled on Wednesday, the latest twist in a tumultuous two years since the fall of Hosni Mubarak in the Arab Spring uprisings that swept the region in 2011. The events of the last week have aroused concern among Egypt’s allies in the West, including key donors the United States and the European Union, and in neighboring Israel, with which Egypt has had a US-backed peace treaty since 1979. Friday’s fatalities added to the dozens of deaths in a month of unrest. Last Sunday, huge rallies in Cairo and other cities called for Morsi’s resignation, venting anger over economic stagnation and perceptions of a Brotherhood power grab.
His overthrow was greeted with wild scenes of celebration but infuriated supporters who fear a return to the suppression of Islamists they endured under generations of military rule.

It has deepened Egypt’s crisis. With its supporters enraged by Morsi’s removal from power, the Brotherhood says it wants nothing to do with what the army has billed as an inclusive transition plan, culminating in fresh elections. The military has given scarce details – its road map gave no timeframe for a new ballot – adding to political uncertainty at a time when many Egyptians fear violence could polarize society even further. Leftist former presidential candidate Hamdeen Sabahi told Reuters he hoped the transition could last only six months. And, in common with allies on the liberal left, he insisted there had been no military coup. He called the idea an insult to Egypt.

RISING TENSIONS
In an early incident that raised tensions in Cairo, three protesters were shot dead outside the Republican Guard barracks where deposed Morsi is being held, security sources said. The army denied blame for the shootings. An army spokesman said troops did not open fire on the demonstrators and soldiers used blank rounds and teargas to control the crowd. It was unclear whether security forces units other than army troops were also present. Later, tens of thousands of cheering Islamists gathered near a mosque in a Cairo suburb where they were addressed by Brotherhood leader Mohamed Badie, free to address them despite reports on Thursday that he had been arrested.

Badie, like some other leaders, pledge that it was worth “our lives” to restore Morsi to the presidency. But Brotherhood officials have also insisted they will not resort to violence. After dark, running battles broke out in the area between Tahrir Square and the state broadcasting headquarters. Reuters journalists saw hundreds of youths from either side skirmish around the highway ramps of a major bridge over the Nile. There was some shotgun fire, rocks flew and fireworks shot between rival groups. A car was burned out. Protesters erected makeshift shields for protection. The Brotherhood said 18 of its supporters were wounded after they were attacked by “thugs”. Reuters journalists saw several men with shotgun wounds.

The army, which had pledged to protect demonstrators and keep rival factions apart, had troops in the area but violence only ended after some three hours when half a dozen armored personnel carriers arrived and took up position on the bridge. Islamists also took to the streets in cities across the country, including Assiut, Damanhour, Ismailia, and in the Nile Delta towns of Gharbeya and Beheira. In the Sinai peninsula bordering Israel, where Egypt has struggled to control security since Mubarak was toppled, five police officers were gunned down in separate attacks in the town of El Arish, medical sources said. Hardline Islamist groups have exploited a collapse in state authority after the uprising to launch attacks into Israel and on Egyptian targets.
The violence will ring alarm bells in the United States. Washington has so far avoided referring to the army’s removal of Morsi as a “coup”, a word that under U.S. law would require a halt to its $1.5 billion in annual aid.

Morsi’s opponents also say it was not a coup but an intervention to impose the “people’s will”.
The Brotherhood’s key political strategist, Khairat El-Shater, became the latest senior figure to be arrested since Morsi’s removal. A legal technicality forced Shater’s withdrawal from the presidential campaign last year, promoting Morsi into being the movement’s candidate. Brotherhood spokesman Gehad El-Haddad said the movement was faced with a crackdown from a state establishment unreformed from the days of Mubarak: “It’s the old police state of Mubarak with every ingredient and nightmare that it had before the January 25 revolution. It’s as if we hit the reset button.” But many Egyptians saw the military as a guarantor of stability at a dangerous time for the largest Arab nation of 84 million people. “Maybe they will need to issue a curfew. Maybe the trouble will last a few days,” said Said Asr, 41, sitting with friends outside a Cairo cafe smoking a cigarette. “But the army is everything in this country. And they are taking control.”






 Date: 06-07-2013
Source: The Daily Star
কিমা-আলুর চপ:

উপকরণ: মাংসের কিমা ১ কাপ, আলু আধা কেজি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সয়াসস ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা সিকি চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, ডিম ১টি ফেটানো, টোস্টের গুঁড়া দেড় কাপ, তেল প্রয়োজনমতো।
প্রণালি: আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গরম অবস্থায় চটকে নিয়ে তাতে বেরেস্তা, গোলমরিচের গুঁড়া, লবণ, বিট লবণ দিয়ে মাখিয়ে ৮-১০ ভাগ করে রাখতে হবে। মাংসের কিমা সয়াসস, গরম মসলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিতে হবে এবং সামান্য তেলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও পুদিনাপাতা দিয়ে ভেজে নিতে হবে। আলুর মধ্যে কিমার পুর ভরে পছন্দমতো চপের আকার করে ফেটানো ডিমে ডুবিয়ে ও টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ডুবোতেলে চপগুলো বাদামি রং করে ভাজতে হবে।


 আলুর দইবড়া:

(বড়ার জন্য) উপকরণ: কুচি করা আলু সেদ্ধ ১ কাপ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা-চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে বড়ার আকারে তৈরি করতে হবে। ডিমের সাদা অংশ ২ টেবিল চামচ পানি দিয়ে ফেটে আলুর বড়াগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে ডুবোতেলে বাদামি রং করে ভেজে নিতে হবে।
গ্রেভির উপকরণ: টক দই ২ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, তেঁতুলের সস আধা কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ।
দইবড়া তৈরির প্রণালি: তেঁতুলের সস, শুকনা মরিচ টালা গুঁড়া, পুদিনাপাতা কুচি, আদা ও কাঁচা মরিচ কুচি ও জিরা টালা গুঁড়া বাদে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে আলুর বড়ার ওপরে ঢেলে দিতে হবে। পরিবেশনের সময় বাকি উপকরণগুলো আলুর দইবড়ার ওপর ছিটিয়ে দিতে হবে।


সবজি আর চিংড়ির টেম্পুরা:

উপকরণ: চিংড়ি ১ কাপ, ওয়েস্টার সস ৪ টেবিল চামচ, কচি ও টাটকা পছন্দমতো সবজি ২ কাপ যেমন—গাজর, বরবটি, শসা, মিষ্টি কুমড়া, বেগুন, আলু, ঢ্যাঁড়স, পটোল, পেঁয়াজ, কাঁচা মরিচ অথবা শীতকালে ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, সিম, টেম্পুরা পাউডার দুই কাপ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো, ভাজার জন্য তেল প্রয়োজনমতো।
প্রণালি: চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে ১ টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। সব সবজি পছন্দমতো আকারে পাতলা করে কেটে নিয়ে সামান্য লবণ, ৩ টেবিল চামচ ওয়েস্টার সস ও ১ চা-চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখতে হবে। টেম্পুরা পাউডার, মধু, মরিচ গুঁড়া, লবণ, ১ চা-চামচ গোলমরিচ গুঁড়া ও পরিমাণমতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। তাতে সব সবজি, চিংড়ি, পেঁয়াজ, কাঁচা মরিচে ডুবিয়ে ডুবোতেলে ভেজে ওঠাতে হবে।


ফলের সালাদ: 

উপকরণ: আম কিউব করে কাটা ১ কাপ, আপেল কিউব করে কাটা ১ কাপ, আঙুর টুকরা আধা কাপ, আনারস কিউব ১ কাপ, কলা টুকরা ১ কাপ, পছন্দমতো আরও নানা ফলের টুকরা ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, সালাদ ড্রেসিং ৩ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ সামান্য, বিট লবণ ১ চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, ক্রিম ১ কাপ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ।
প্রণালি: বড় বাটিতে ফলের সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে পরিবেশন করতে হবে।


ম্যাঙ্গো কোলাডা:

উপকরণ: আমের ঘন শাঁস ২ কাপ, আমের ফ্লেভারের জুস তৈরির পাউডার ৪ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, ঠান্ডা পানি ৪ কাপ, সোডাপানি প্রয়োজনমতো, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, বরফ কুচি পরিমাণমতো।
প্রণালি: সোডা বাদে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে অর্ধেক নিয়ে নিতে হবে। ওপর থেকে সোডা ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে।












Source: Doinik Prothom Alo, Noksha

সরকারের গঠিত গ্রামীণ ব্যাংক কমিশন ব্যাংকটিকে বিকেন্দ্রীকরণের নামে এর কাঠামো ভেঙে টুকরা টুকরা করার সুপারিশ করেছে। একই সঙ্গে এর স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকার করে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব সরকারের হাতে নিয়ে যাওয়ার কথাও বলেছে তারা। আমরা সরকারের এই অনৈতিক, অবাস্তব ও গণবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। আরও উদ্বেগের বিষয় হলো, কমিশন কেবল সুপারিশ করেই ক্ষান্ত হয়নি, আগামী ২ জুলাই ‘গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো: কিছু বিকল্প’ নিয়ে একটি কর্মশালারও আয়োজন করেছে, যার মূল বক্তা থাকবেন অর্থমন্ত্রী নিজে। যে প্রতিষ্ঠানটি এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কারের বিরল সম্মান বয়ে এনেছে, সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করার এখতিয়ার সরকারের আছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
 
গ্রামীণ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সমস্যা থাকলে কমিশন সেগুলো প্রতিবিধানের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারত। সেসব না করে তারা এমন কিছু উদ্ভট সুপারিশ করেছে, যা বাস্তবায়নের প্রশ্নই ওঠে না। গ্রামীণ ব্যাংককে পল্লী বিদ্যুৎ সমিতির মতো ১৯ বা ততোধিক ভাগে ভাগ করার প্রস্তাব কেবল অযৌক্তিক নয়, হাস্যকরও বটে। মৌলিক প্রশ্ন হলো, এই কমিশন গঠনের আদৌ প্রয়োজন ছিল কি না? গ্রামীণ ব্যাংক খারাপ চলছে, এই দাবি সরকারের পক্ষ থেকেও কেউ করেননি। যে গ্রামীণ ব্যাংকের ৯৫ শতাংশ মালিকানা ৮৪ লাখ গ্রাহকের, যাঁদের ৯০ শতাংশ গ্রামের দরিদ্র নারী; মাত্র ৫ শতাংশ মালিকানা নিয়ে সেই ব্যাংকের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার এখতিয়ার সরকারের আছে কি না? এত বছর পর ব্যাংকটির মালিকানা পরিবর্তনের প্রয়োজন পড়ল কেন? সেটি কি এই কারণে যে, সরকার একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যাংকের একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পারেনি? সেটি কি এই কারণে যে, আর্থিক প্রতিষ্ঠানটি সারা বিশ্বে দরিদ্র মানুষের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? সেটি কি এই কারণে যে, ব্যাংকটি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা করেছিলেন?
 
যেখানে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোই সরকার চালাতে পারছে না এবং প্রায় প্রতিটি ব্যাংক আর্থিক কেলেঙ্কারিতে হাবুডুবু খাচ্ছে, সেখানে গ্রামীণ ব্যাংকটির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যই বা কী থাকতে পারে? এর ফলে বিশ্বজোড়া সুনাম অর্জনকারী প্রতিষ্ঠানটিই ক্ষতিগ্রস্ত হবে না, এর সঙ্গে জড়িত ৮৪ লাখ গ্রাহকের জীবন-জীবিকাও অনিশ্চিত হয়ে পড়বে।
 
তাই সরকারের কাছে জোর দাবি, অবিলম্বে গ্রামীণ ব্যাংকের ওপর সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করুন। সরকারের নিজের কর্তৃত্বে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় মনোযোগী হোন। অনিয়ম-দুর্নীতি বন্ধ করুন। গ্রামীণ ব্যাংকের ওপর অযাচিত নাক গলানোর জন্য ইতিমধ্যে সরকার নিজের ও দেশের অনেক ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতির পরিমাণ আর না বাড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। আগামী ২ জুলাই আহূত তথাকথিত কর্মশালা বাতিল করে গ্রামীণ ব্যাংককে তার মতো চলতে দিন। অনেক হয়েছে, আর নয়।







 উৎসঃ দৈনিক প্রথম আলো


কেমিক্যাল ও ফরমালীন মুক্ত আম চেনার উপায় ...

 ১. আমের গায়ে এক ধরনের সাদা পাউডার থাকে । যা পানিতে বা ফরমালীনে চুবালে চলে যায় ।
২. কেমিক্যালে পাকানো আম হলুদ না হয়ে সাদার মত রং ধারন করে ।
৩. ফরমালীন দেওয়া আমে মাছি বসে না ।  



ফরমালিন শনাক্তকরণ যন্ত্র নিয়ে সন্দেহ ;

আমে ফরমালিনের অস্তিত্ব নিয়ে খাগড়াছড়ির বাগানমালিকেরা আতঙ্কে রয়েছেন। বাগানমালিকদের দাবি, তাঁরা আমে ফরমালিন দেননি। তবু যন্ত্রে ফরমালিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। আর তাই যন্ত্রটি নিয়ে বাগানমালিকদের মনে সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টির সুরাহা করতে আমবাগানের মালিকেরা গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। জেলা প্রশাসক যন্ত্রটির ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। আমে ফরমালিনের অস্তিত্ব পাওয়ায় এরই মধ্যে পৌর এলাকার দুজনের দণ্ড হয়েছে।
 
খাগড়াছড়ি বাজারে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত আমে ফরমালিন মেশানোর দায়ে খাগড়াছড়ি সদরের আম বিক্রেতা নাসির হোসেন ও নুরুল ইসলামকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় অন্যান্য আমবাগানের মালিকেরা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে চান, আসলে তাঁরা আমে ফরমালিন দিয়েছেন কি না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা নিশ্চয়তা দিয়ে বাগানমালিকদের জানান, আমে ফরমালিন মেশানো হয়নি। এর পর থেকে বাগানমালিকদের সন্দেহ দানা বাঁধে। খাগড়াছড়ি সদরের আমবাগানের মালিক সানু মং মারমা, অনিমেষ চাকমা, বাবু মারমা, বাবুচ্যি মারমাসহ কমপক্ষে ১০ জন গত শনিবার পৌরসভার মেডিকেল টেকনোলজিস্ট অমর বিকাশ চাকমাকে নিয়ে খাগড়াছড়ি পাহাড়ি গবেষণাকেন্দ্রে যান। তাঁরা গবেষণাকেন্দ্রের গাছ থেকে পাড়া তরতাজা আম, পাকানোর জন্য আগে থেকে পাড়া আম ও কেন্দ্রে দেশীয় জাতের—এই তিন ধরনের আম ফরমালিন শনাক্তকরণ যন্ত্রে পরীক্ষা করেন। যন্ত্রে সদ্য পাড়া আমে ২৬ দশমিক ২৬ মাত্রা, পাকানোর জন্য সংরক্ষণ করা আমে ৪ দশমিক ১৯ ও দেশি আমে ৮ দশমিক ৩০ মাত্রার ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়।
 
যন্ত্রে পরীক্ষা করার সময় খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্লাহ্ও উপস্থিত ছিলেন। তিনি বলেন, গবেষণাকেন্দ্রে আমে ফরমালিন দেওয়ার প্রশ্নই ওঠে না। রোগবালাই থেকে আমকে রক্ষা করার জন্য অবশ্যই কীটনাশক, ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করা হয়। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, যন্ত্রটি আসলে ফরমালিনের অস্তিত্বের তথ্য দিচ্ছে, নাকি আমের অন্য রাসায়নিকের তথ্য দিচ্ছে? ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি ডিজিটাল। এটি স্বয়ংক্রিয়ভাবে ফরমালিন শনাক্ত করতে পারে। ব্যবহূত যন্ত্রটির নাম ফরমালডিহাইড মিটার। মডেল নং জেড-৩০০। এর দেশীয় সরবরাহকারী হচ্ছে ট্রেসার ইলেকট্রোকম। খাগড়াছড়ির মেয়র রফিকুল আলম বলেন, পৌরসভার অর্থ ব্যয় করে যন্ত্রটি তিন মাস আগে কেনা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে আমবাগানের মালিকদের আশ্বস্ত করেন। জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, শনাক্তকরণ যন্ত্রটি বিদেশে তৈরি। যন্ত্রটি সঠিক তথ্য দেবে, এর নিশ্চয়তা কোম্পানি থেকে দেওয়া আছে। তবু এ ব্যাপারে আলোচনা করে দেখা হবে।


মাটিচাপা দেওয়া হয়েছে বিষাক্ত ৯৯ টন আমঃ  (দৈনিক প্রথম আলো, তারিখঃ ১৮-০৬-২০১৩)

 মেহেরপুরের গাংনীতে ফরমালিনযুক্ত ৯৯ টন আম ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার কাজীপুর গ্রাম থেকে জব্দ করা বিষাক্ত সেই আম ১৯ দিন পর গতকাল সোমবার থেকে মাটিচাপা দেওয়া শুরু হয়েছে। আমগুলো কাজীপুর গ্রামের আবদুল মজিদের বাড়িতে ৮৭৮টি ড্রামে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
 
কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আম ধ্বংসের কাজ শুরু হয়। আমগুলো যেখানে জব্দ করা হয়, সেখান থেকে তিন কিলোমিটার দূর হাড়াভাঙ্গা আখমাড়াই কেন্দ্রের পূর্বে গর্ত খুঁড়ে সেখানে ফেলা হচ্ছে। পরে তা বালু দিয়ে ভরাট করা হবে। এ প্রক্রিয়া শেষ করতে দু-তিন দিন লাগবে। ব্যয় হবে ৭০-৮০ হাজার টাকা। ওই টাকা জব্দকৃত ড্রাম বিক্রি করে নির্বাহ করা হবে।  গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আবদুস সালাম জানান, ১৫ জুনের মধ্যে নির্বাহী হাকিমের উপস্থিতিতে আমগুলো ধ্বংসের জন্য প্রাণ কোম্পানিকে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, অন্যথায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ড্রাম বিক্রির টাকা দিয়ে জব্দকৃত আম ধ্বংস করবে। সেই চিঠির কোনো সাড়া না পাওয়ায় বিষাক্ত আমগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। এ আমের দাম প্রায় দেড় কোটি টাকা। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই) খুলনার ঊর্ধ্বতন পরীক্ষক মাসুম বিল্লাহ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে আমে উচ্চমাত্রায় ফরমালিনের উপস্থিতি শনাক্ত করেন, যা খেলে মানবদেহের কিডনি, পাকস্থলীর ক্ষতিসহ দ্রুত মৃত্যুর কারণ হতে পারত। তবে আমগুলো ড্রামের মুখ আটকে রোদের নিচে যেভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল, সেটাও বিষক্রিয়ার কারণ হতে পারে।
 
গত ২৮ মে ভ্রাম্যমাণ আদালত কাজীপুর মাঠপাড়ায় আবদুল মজিদের বাড়ি থেকে ৮৭৮টি ড্রামভর্তি আম জব্দ করেন। সেখান থেকে আবদুল মজিদ ও মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালত দুজনকে দুই বছরের কারাদণ্ড, এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। তাঁরা এখন মেহেরপুর কারাগারে আছেন।





সুত্রঃ দৈনিক প্রথম আলো 



ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জাতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী দায়িত্ব নিলে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন। গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনে নতুন আট কেন্দ্রীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
 মনমোহন বলেন, ‘আমি মনে করি রাহুলের নেতা হওয়ার সব যোগ্যতা আছে। তিনি দেশের যোগ্য নেতা হবেন। তাঁর এবার আমার স্থানে আসা উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত তৃতীয়বারের জন্য ইউপিএ ক্ষমতায় আসবে।’






 Source: Dainik Prothom Alo
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ক্ষেত্রে দুটি সূচক ওলট-পালট হয়ে গেছে। তিনি চেয়েছিলেন মূল্যস্ফীতির সূচক হবে কম, বিনিয়োগের সূচক হবে বেশি। কিন্তু এই দফায় পঞ্চম বাজেট দিতে গিয়ে দেখছেন, সূচকের যেন অদল-বদল হয়ে গেছে। মূল্যস্ফীতির সূচক বেড়েছে, বিনিয়োগের সূচক কমেছে, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ কমে গেছে।  অর্থমন্ত্রীর সবচেয়ে বড় বিপাক এই দুটি সূচক নিয়েই। কারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ তাঁর দলের প্রথম অগ্রাধিকার। আর বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মতো নতুন একটি ধারণা দিয়ে চমক দিয়েছিলেন। চার বছর পরও পিপিপি বাজেট বক্তৃতার মধ্যেই থেকে গেছে। যেমন বক্তৃতা-বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে স্বপ্নের পদ্মা সেতু।

মহাজোট সরকারের শেষ বাজেটে অর্থমন্ত্রীর সামনে আরও চ্যালেঞ্জ আছে। "এই বাজেট হতে হবে জনতুষ্ট। কারণ, সামনেই নির্বাচন। রাস্তাঘাট বানানো আর শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রবল চাপ এসেছে দলের ভেতর থেকেই। কর বাড়ানো চলবে না। পদ্মা সেতু নিয়ে দৃশ্যমান কিছু করতে হবে। আয় যাই হোক, ব্যয় বাড়াতে হবে। কারণ, শেষ সময়ে ব্যয় বাড়ানোর নানা চাপ রয়েছে অর্থমন্ত্রীর ওপর।" - ফলে বিশাল আকারের বাজেট দিতে হয়েছে অর্থমন্ত্রীকে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে নতুন অর্থবছরের নতুন বাজেট। সবকিছু ঠিকঠাক থাকলে বিশাল আকারের এই বাজেট অবশ্য বাস্তবায়ন করবে নতুন একটি সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের মূল বাজেট এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা থেকে আগামী অর্থবছরে ৩০ হাজার ৭৫৩ কোটি টাকা বেশি।

আগামীবারের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৮০০ কোটি টাকা, আর জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে চলতিবারের জন্য প্রাক্কলন করা হারের সমান, অর্থাৎ ৭ দশমিক ২ শতাংশ। আগামী অর্থবছরের জন্য বার্ষিক মূল্যস্ফীতির হার প্রাক্কলন করা হচ্ছে ৭ শতাংশ, চলতি বছর যা ছিল ৭ দশমিক ৫ শতাংশ। অনুদান বাদে সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ ৫৫ হাজার ৩২ কোটি টাকা। তবে অনুদানসহ হিসাব করলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা। আগামী বাজেটে অনুদানসহ রাজস্ব পাওয়ার লক্ষ্যমাত্রা থাকছে এক লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা রাজস্ব পাওয়া এবং বিদেশি অনুদান ছয় হাজার ৬৭০ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে অনুদানসহ রাজস্ব পাওয়ার লক্ষ্যমাত্রা এক লাখ ৪৫ হাজার ৭১৪ কোটি টাকা ধরা হয়েছিল। তিন ধরনের সংগ্রহের মধ্যে আগামীবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত করব্যবস্থা থেকে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা, এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে পাঁচ হাজার ১২৯ কোটি টাকা এবং কর ব্যতীত পাওয়া বাবদ ২৬ হাজার ২৪০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী বাজেটে অনুন্নয়নমূলক ব্যয় ধরা হচ্ছে এক লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা। চলতি অর্থবছরের ব্যয় এক লাখ ১১ হাজার ৬৭৫ কোটি টাকা থেকে যা ২৩ হাজার ৭৭৪ কোটি টাকা বেশি। নতুন বাজেটে মোট উন্নয়নমূলক ব্যয় ধরা হচ্ছে ৭২ হাজার ২৭৫ কোটি টাকা। চলতি অর্থবছরে ছিল ৬০ হাজার ১৩৭ কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে ৩২ হাজার ৪৭৩ কোটি টাকা থাকলেও বাজেট ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে সরকারকে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে নিতে হবে। ব্যাংকব্যবস্থা থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত থেকে সরকারের সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে সাত হাজার ৯৭১ কোটি টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে চার হাজার ৯৭১ কোটি টাকার পাশাপাশি অন্যান্য উৎস থেকে আরও তিন হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ইচ্ছা রয়েছে সরকারের।

অন্যদিকে আগামী অর্থবছরে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে নিট বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা থাকবে ১৪ হাজার ৩৯৮ কোটি টাকা। কারণ, নয় হাজার ৩৩১ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে।  রাজস্ব কার্যক্রম: আগামী বাজেটের সবচেয়ে বড় দিক হলো বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে। জমি, প্লট ও ফ্ল্যাট কিনতে এই সুযোগ দেওয়া হচ্ছে। হস্তান্তর বা চুক্তিমূল্যের ওপর ১০ শতাংশ হারে কর দিলেই অবৈধ অর্থে জমি বা প্লট কেনা যাবে। সর্বশেষ ২০০৭-০৮ অর্থবছরে জমি বা প্লট কেনার সময় সাড়ে ৭ শতাংশ হারে কর দিয়ে এই সুযোগ দেওয়া হয়েছিল। অন্যদিকে বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেটে (২০০৯-১০) ফ্ল্যাট ও বাণিজ্যিক ফ্লোর কেনায় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। অভিজাত এলাকা ও অভিজাত এলাকার বাইরের ফ্ল্যাট কিনলে বিভিন্ন হারে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই কালোটাকা সাদা করার সুযোগ থাকবে। আবার ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাটের জন্য আলাদা করহার থাকবে। এ ছাড়া ১০ শতাংশ হারে কর দিয়ে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ আরও এক বছরের জন্য রাখা হচ্ছে। আর অপ্রদর্শিত বৈধ আয় প্রদর্শনের সুযোগেও কোনো পরিবর্তন আসছে না।

এদিকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয় করমুক্তসীমা দুই লাখ থেকে দুই লাখ ২০ হাজার টাকায় উন্নীত করা হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। এ ছাড়া মহিলা ও ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতাদের ক্ষেত্রে করমুক্তসীমা দুই লাখ ৪০ হাজার টাকা করা হচ্ছে। আর প্রতিবন্ধী করদাতাদের তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। নারীদের জন্য পরিবার সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে এর মুনাফার ওপর কর মুক্ত রাখা হতে পারে। পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহার করা হচ্ছে। বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র—এই দুটি স্কিমে ৬৫ বছরের বেশি বয়সী কেউ এই দুটি সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা বিনিয়োগ করলে মুনাফার ওপর করমুক্ত সুবিধা পাবেন। এ ছাড়া ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ উৎসে কর আরোপ হতে পারে। কর অবকাশ-সুবিধা ২০১৫ সাল পর্যন্ত অব্যাহত রাখা হচ্ছে। ৩০ জুন কর অবকাশের মেয়াদ শেষ হচ্ছে। তবে কর অবকাশ-সুবিধা নেওয়ার ক্ষেত্রে ধরন পাল্টাবে।

অপেক্ষাকৃত অল্প দামি গাড়ির মালিকদেরও এবার করের আওতায় আনা হয়েছে। ১৩০০ সিসির গাড়ির মালিককে বার্ষিক ১০ হাজার টাকা করে কর দেওয়ার বিধান রাখা হচ্ছে। এ ছাড়া রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্কস্তরের পরিবর্তন হতে পারে। মফস্বলের করদাতাদের ওপর বাধ্যতামূলক ন্যূনতম কর চাপানো হচ্ছে। সে ক্ষেত্রে জেলা পর্যায়ের করদাতাদের কমপক্ষে দুই হাজার টাকা ও উপজেলা পর্যায়ে এক হাজার টাকা করারোপ হতে পারে। অন্যদিকে সারচার্জের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন হতে পারে। বর্তমানে দুই কোটি টাকার বেশি সম্পদের মালিককে প্রদত্ত করের ওপর ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। আগামী বাজেটে সারচার্জের ক্ষেত্রে সম্পদের পরিমাণভেদে স্তর করে দেওয়া হতে পারে। এ ছাড়া ফার্মের আওতায় গঠিত প্রতিষ্ঠানের অংশীদারদের কর শনাক্তকরণ সংখ্যা (টিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে।

করপোরেট করের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন কোম্পানির ক্ষেত্রে ৩৫ শতাংশ কর আরোপ রয়েছে। এই করহার কিছুটা বাড়ানো হতে পারে। এদিকে আমদানি শুল্কস্তরেও কিছুটা পরিবর্তন হচ্ছে। মূলধনি যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক ১ শতাংশ কমিয়ে ২ শতাংশ করা হতে পারে। আবার মধ্যবর্তী পণ্যে তা ২ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে। আর নয় স্তরের সম্পূরক শুল্কের পরিবর্তে ১০ স্তর করা হতে পারে। সে ক্ষেত্রে নতুন স্তরে সম্পূরক শুল্কহার হতে পারে ১৫ শতাংশ, ২০ শতাংশ, ৪৫ শতাংশ, ৬০ শতাংশ, ১০০ শতাংশ, ১৫০ শতাংশ, ২৫০ শতাংশ, ৩৫০ শতাংশ ও ৫০০ শতাংশ। আর ২৫ শতাংশ আমদানি শুল্কস্তরের পণ্যের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহত থাকবে। তবে মধ্যবর্তী পণ্যের আওতায় থাকা কয়েক শ ধরনের পণ্যের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হতে পারে। এসব পণ্য মূলত মধ্যবর্তী পণ্যও নয়, আবার প্রস্তুতপণ্যের মধ্যেও পড়ে না। আবার পুরোপুরি ভোগ্যপণ্যও নয়। এ ছাড়া ইন্টারনেট ব্যবহারে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করা হচ্ছে। আবার কোনো অনুষ্ঠান আয়োজনে স্পনসরশিপের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ হচ্ছে।








সুত্রঃ দৈনিক প্রথম আলো 

aas